ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনায় ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে তুলে আনার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

ওই পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘স্বাধীনতা আর ন্যায়বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সৈন্যদের গৌরবান্বিত পদক্ষেপকে আমি স্যালুট জানাই।’

সূত্র: আল–জাজিরা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!