শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা: ফেনীতে মাদরাসা শিক্ষককে জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী ২৫ জানুয়ারি ২০২৬

ফেনীর সোনাগাজীতে নির্বাচনী প্রচারণায় মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহার করার দায়ে এক শিক্ষককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া এই দণ্ডাদেশ প্রদান করেন।

শনিবার সকালে ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নির্বাচনী প্রচারণায় বের হন।

প্রচারণা চলাকালে 'আশরাফুল উলুম আকবরিয়া মাদরাসা'র শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ানো হয়। মাদরাসা শিক্ষক মোশাররফ হোসেন শিক্ষার্থীদের এই কাজে সরাসরি উৎসাহ দেন বলে অভিযোগ ওঠে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫ নম্বর ধারা লঙ্ঘিত হয়েছে এই অপরাধে:

অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেনকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডবিধি অনুযায়ী ২৭(ক) ধারার আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!